বাংলার লোকসংস্কৃতি ও সাহিত্যের ভাণ্ডারে নেত্রকোনা একটি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী অঞ্চল। হাওড়, নদী, পাহাড় ও প্রকৃতিনির্ভর জীবনযাত্রার সঙ্গে এখানকার মানুষের অনুভূতি, বিশ্বাস ও সংস্কৃতি নিবিড়ভাবে জড়িত। সেই জীবনবোধ থেকেই জন্ম নিয়েছে পালাগান, বাউল, ভাটিয়ালি, লোককবিতা, প্রবাদ-প্রবচনসহ নানা ধরনের লোকসাহিত্য। একই সঙ্গে এই অঞ্চলে জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গবেষক, যারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
লোকসাহিত্য
লোকসাহিত্যের আশ্চর্য সৃষ্টি: পালাগান
লোকসাহিত্যের আশ্চর্য সৃষ্টি 'পালাগান' নেত্রকোনা জেলার অমূল্য সম্পদ। মহুয়া, মলুয়া, মদিনা, কমলা, চন্দ্রবতী, কঙ্ক লীলার পালাগুলো যেন হাওড়ের পলি মাটির উর্বর সৃষ্টি।
কেন্দুয়ার লোকসাহিত্য-সংগ্রাহক চন্দ্রকুমার দে 'মৈমনসিংহ গীতিকা'র মাধ্যমে ওই পালাগুলোই শুধু বাংলা সাহিত্যকে উপহার দেননি বরং পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের শক্তিমান মহিলা কবি চন্দ্রবতীর সঙ্গে।
পাশাপাশি লোকসংগীত, ছড়া, প্রবাদ, প্রবচন, ধাঁধা সংগ্রহের ক্ষেত্রে মোহাম্মদ সিরাজুদ্দিন কাসিমপুরী, রওশন ইজদানীর নাম ভুলে গেলে আমাদের চলবে না।
পালাগানগুলো ঢপ, পালা ও যাত্রাশিল্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিবেশনের চমৎকার সংস্কৃতি নেত্রকোনার মাটিতে চলমান ছিল।
- খুরশীমূল
- পঞ্চানন দাসের ঢপের দল
- আনোয়ার উদ্দিন
- হরিপদ
- রমেশ আদিত্য
- গৌরাঙ্গ আদিত্যের যাত্রাপালা
লোকসংগীত
নেত্রকোনায় বাউল গানের ধারা
মানুষ ধরো, মানুষ ভজ,
শুন বলিরে পাগল মন
মানুষের ভিতরে মানুষ,
করিতেছে বিরাজন।
ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অর্থাৎ নেত্রকোনা অঞ্চলে কবে কখন বাউলগানের বিস্তার ঘটে তা আজ নির্ধারণ করা কঠিন। তবে বাউলাই, ধলাই, ধনু, বেতাই কিংবা নিতাই নদীর মতো বাউল গান এ অঞ্চলকে জড়িয়ে রেখেছে শত শত বছর ধরে।
বাউলদের আদিধারা 'বৈঠকি বাউল'-এর পাশাপাশি নেত্রকোনার বাউল রশিদ উদ্দিন প্রচলন করেন 'মালজোড়া বাউল' ধারার গান। গানের ভেতর দিয়ে তথ্য ও তত্ত্বের বাগযুদ্ধে জমে ওঠে মালজোড়ার আসর।
নেত্রকোনার বাউলরা সোহংবাদী মতাদর্শের অনুসারী ছিলেন বলেই কেন্দুয়ার বাউল জালাল খাঁ সত্যকে প্রকাশ করার জন্য এই অমর বাণী রচনা করতে পেরেছিলেন।
গানের
ঐতিহ্য
লোকসংগীত ধারা
ভাটিয়ালি গানের ঐতিহ্য
ভাটির দেশে মৃদু বাতাসের তালে পানির ঝলাৎ ঝলাৎ শব্দে উদাস মাঝির কণ্ঠে যে গানের সৃষ্টি হয়েছে তাই ভাটিয়ালি গান।
শাহ্ আব্দুল করিম, কবি নিবারণ পণ্ডিত, জং বাহাদুর, উমেদ আলী, উকিল মুন্সী, সুনীল কর্মকার, সিরাজ উদ্দিন খান পাঠান, ধনু সাত্তার, সালাম সরকারের হাত ধরে ভাটিয়ালি গান উজানের দেশেও পরিচিত হওয়া শুরু করেছে।
গবেষণা
লোকসাহিত্য গবেষণা ও প্রবন্ধ রচনার ধারা
নেত্রকোনা ও এ অঞ্চলের লোকায়ত জীবন এবং সাহিত্যকে উপজীব্য করে মূল্যবান প্রবন্ধ রচনার ইতিহাস বেশ আগের। চন্দ্রকুমার দে ও মোহাম্মদ সিরাজুদ্দিন কাসিমপুরীর পথ অনুসরণ করে পরবর্তী প্রজন্ম গবেষণার ধারা অব্যাহত রেখেছেন।
গল্প ও উপন্যাস
নেত্রকোনার কথাসাহিত্য
নেত্রকোনায় কথাসাহিত্য রচনার হাতেখড়ি হয় সম্ভবত ঘাগড়া জমিদার বাড়িতে। আশালতা সিংহ ত্রিশের দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক ছিলেন। তার রচনা ‘বেদনার অশ্রু’, ‘হতভাগী’, ‘লকেট’ উত্তর আকাশ পত্রিকায় প্রকাশিত হয়ছিল।
কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের এই কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে কিংবদন্তিতুল্য জনপ্রিয়তা লাভ করেন। দুই শতাধিক উপন্যাস রচনা করেছেন।
হুমায়ূন আহমেদের অনুজ, বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক।
আটপাড়ার এই লেখকের উল্লেখযোগ্য রচনা
খালিয়াজুরী, রচনা করেন
কাব্যসাহিত্য
নেত্রকোনার কবিতা সাহিত্য
কবিতা হচ্ছে শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত বয়ান, যা গভীর আবেগ থেকে উৎপত্তি এবং শান্তির মধ্য দিয়ে প্রবাহিত। মধ্যযুগে বাংলা সাহিত্যে নেত্রকোনার অন্যতম কবি পূর্ণানন্দ গিরি পরমহংস।
গণমানুষের কবি। তার কবিতা 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' এবং 'হুলিয়া' বাংলা কবিতার মাইলস্টোন।
আটপাড়ার এই কবি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার আবেগপূর্ণ কাব্যগ্রন্থের জন্য।
শিশুসাহিত্য
ছড়া সাহিত্য
নেত্রকোনার ছড়া সাহিত্যেও উল্লেখযোগ্য অবদান রয়েছে। দক্ষ ছড়াকারদের হাতে এ ধারা সমৃদ্ধ হয়ে উঠেছে।
সাহিত্য প্রকাশনা
ছোটকাগজ ও সাহিত্য সাময়িকীর ইতিহাস
নেত্রকোনায় ছোটকাগজ বা সাহিত্য সাময়িকীর ইতিহাসও বেশ গৌরবময়।
জাতীয় স্বীকৃতি
সাহিত্য পুরস্কার ও সম্মাননা
বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখার জন্য নেত্রকোনার অনেক সাহিত্যিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেকদাদ চৌধুরী ১৯৮৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ২০১৮ সালে মরণোত্তরভাবে একুশে পদক-এ ভূষিত হন। শিল্পকলার সংগীত শাখায় অসামান্য অবদানের জন্য বাউল সাধক জালাল খাঁ-কে বাংলাদেশ সরকার ২০২৪ সালে মরণোত্তর একুশে পদকে সম্মানিত করে।
- একুশে পদক
- বাংলা একাডেমি পুরস্কার
- শিশু একাডেমি পুরস্কার
- আলাওল সাহিত্য পুরস্কার
- খালেকদাদ চৌধুরী পদক
- কাজী মাহবুব উল্লাহ পুরস্কার
- শেলটেক পদক
- মাইকেল সাহিত্য পুরস্কার
- স্বাধীনতা পুরস্কার
- বাংলা একাডেমি পুরস্কার
- বাংলা একাডেমি পুরস্কার
- একুশে পদক
- স্বাধীনতা পুরস্কার
- বাংলা একাডেমি পুরস্কার
- যশোর সাহিত্য পরিষদ পুরস্কার
- খালেকদাদ চৌধুরী পদক
- আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার