নেত্রকোণা সদর উপজেলার কেগাতী ইউনিয়নের নাড়িয়াপাড়ায় প্রায় ১০০ একর জলাভূমিজুড়ে বর্ষায় ফুটে ওঠে হাজার হাজার লাল শাপলা। পুরো বিলটি রাঙিয়ে যায় লাল-সবুজের অপূর্ব চিত্রপটে। এই দৃশ্য একবার চোখে পড়লে সহজে ভোলার নয়।
সেরা সময় কখন যাবেন
লাল শাপলা বিলের ভিডিও দেখুন
নৌকায় বিলে ভেসে বেড়ানো
স্থানীয় নৌকা ভাড়া নিয়ে বিলের ভেতর ঘুরে বেড়ানো এই ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ। চারদিকে শাপলার সমুদ্র, পানির শব্দ আর চারপাশের নীরবতা - সব মিলিয়ে এক অদ্ভুত শান্তির অনুভূতি হয় যা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা।
ফটোগ্রাফির টিপস
ভোরের নরম আলোয় লাল শাপলার ছবি তোলার সুযোগ অতুলনীয়। কাদামাটি বা পানিতে নামার সম্ভাবনা থাকায় ওয়াটারপ্রুফ বা পুরনো জুতা পরে আসুন। হালকা পোশাক ও পানির বোতল সঙ্গে রাখুন। পরিবেশ পরিষ্কার রাখতে প্লাস্টিকের বোতল বা প্যাকেট বিলে ফেলবেন না। বিলের সৌন্দর্য রক্ষায় শাপলা ফুল ছেড়া থেকে বিরত থাকুন।
আশেপাশে কী দেখবেন
যেভাবে যাবেন
নেত্রকোণা শহর থেকে অটো বা সিএনজিতে কেগাতী ইউনিয়নের নাড়িয়াপাড়া। ঢাকা থেকে মহাখালী বাস টার্মিনাল বা কমলাপুর ট্রেনে নেত্রকোণা, তারপর স্থানীয় যানে নাড়িয়াপাড়া। গুগল ম্যাপ লিংক
আপনার অভিজ্ঞতা, ছবি, ভিডিও তথ্যে সমৃদ্ধ হবে সুবর্ণনেত্র
জমা দিন