দুর্গাপুরের বিরিশিরিতে অবস্থিত এই প্রতিষ্ঠান নেত্রকোণার আদিবাসী সংস্কৃতির একটি জীবন্ত সংরক্ষণাগার। গারোসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুর, নৃত্য ও ঐতিহ্য এখানে প্রতিদিন বেঁচে থাকে।
বিবরণ
দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমীতে রয়েছে একটি সুপরিসর দ্বিতল ভবন এবং একটি রেস্ট হাউস। এখানে উপজাতীয় সংস্কৃতি চর্চা করা হয়। প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন হয়, যেখানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ আসেন।
পটভূমি ও ইতিহাস
আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য বহু প্রাচীন ও মনোগ্রাহী। এ সকল জনগোষ্ঠী আদিকাল থেকেই স্থানীয় সহযোগিতায় নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার মাধ্যমে লালন ও সংরক্ষণ করে আসছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ কার্যকর হয়, যে আইনের অধীনে বর্তমানে একাডেমীটি পরিচালিত হচ্ছে।
ভিডিও কার্টেসি: একুশে টেলিভিশন
যেভাবে যাবেন
ঢাকা থেক বিরিশিরি ভিন্ন ভিন্ন পথে যাওয়া যায়,ঢাকা থেকে বাসে ময়মনসিংহ, তারপর শ্যামগঞ্জ হয়ে সরাসরি দুর্গাপুর অথবা ঢাকা থেকে বাসে নেত্রকোণা, নেত্রকোণা থেকে স্থানীয় পরিবহনে দুর্গাপুর। গুগল ম্যাপ লিংক
ভ্রমণের সময়সূচি
কোথায় খাবেন
দুর্গাপুরে হোটেল নিরালা, হোটেল দুলাল ও নিরিবিলি রেস্তোরাঁর মতো বেশ কিছু খাবারের হোটেল আছে যেখানে সাধারণ মানের দেশীয় খাবার পাওয়া যায়।
আবাসন ব্যবস্থা
রাতে থাকার পরিকল্পনা থাকলে বিরিশিরি কালচারাল একাডেমীর নিজস্ব রেস্ট হাউজ অথবা জেলা পরিষদ ডাক বাংলো ব্যবহার করতে পারেন।
আপনার অভিজ্ঞতা, ছবি, ভিডিও তথ্যে সমৃদ্ধ হবে সুবর্ননেত্র
জমা দিন